১৮ মে, ২০২১ ০৪:৪৪ পিএম

এমবিবিএসে ভর্তির সময় এক সপ্তাহ বাড়লো

এমবিবিএসে ভর্তির সময় এক সপ্তাহ বাড়লো
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনা পরিস্থিতি বিবেচনায় সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির সময়সীমা এক সপ্তাহ বাড়িয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৮ মে) এক ভার্চুয়াল মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির আজ মঙ্গলবার (১৮ মে) বিকেলে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনায় শিক্ষার্থীদের ঝুঁকি বিবেচনা করে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির সময়সীমা এক সপ্তাহ বাড়ানো হয়েছে। বর্ধিত সময়ের মধ্যেও যদি কোনো শিক্ষার্থী ভর্তি হতে ব্যর্থ হয় এবং এর পক্ষে যৌক্তিক কারণ দেখাতে পারে তাহলে পরবর্তীতে তাকে ভর্তিতে সুযোগ দেওয়া হবে।

জানতে চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভাপতি ও রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ বি এম মাকসুদুল আলম মেডিভয়েসকে বলেন, ‘হ্যা, আরও সাত দিন বাড়ানো হয়েছে। আমি এমনই জানতে পেরেছি। সময়সীমা ছিল ২২-৩১ মে পর্যন্ত, এখন এটা এক সপ্তাহ বাড়ানো হয়েছে।’

গত ২৫ এপ্রিল ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ মে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত এমবিএস কোর্সে ভর্তি কার্যক্রম চলার কথা। আর ক্লাস শুরু হওয়ার কথা ছিল এক জুলাই।

অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি মতে, ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষ দেশি শিক্ষার্থীদের ভর্তি ২২ মে থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে। অপরদিকে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি ১৫ জুন শুরু হয়ে ৩০ জুন শেষ হবে। একইসঙ্গে বেসরকারি মেডিকেলে ভর্তি এক জুলাই থেতে শুরু হয়ে ১৫ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।

তবে এরই মধ্যে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ায় সরকার। এতে সড়কে পরিবহন সংকটের প্রেক্ষাপটে ভর্তি নিয়ে চিন্তায় পড়ে যান মেডিকেলে ভর্তিচ্ছুরা। এমন সময়ে এ সিদ্ধান্ত এলো। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত