১০ মে, ২০২১ ১০:৫৬ এএম

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৩৩ লাখ

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৩৩ লাখ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু লাফিয়ে বাড়ছে। বিভিন্ন দেশে প্রতিদিনই এ সংখ্যায় হচ্ছে নতুন নতুন রেকর্ড। প্রাণঘাতী এ ভাইরাসটি শনাক্ত হয়েছেন ১৫ কোটি ৮৯ লাখ ৭০ হাজারের বেশি মানুষের দেহে। এতে প্রাণ হারিয়েছেন ৩৩ লাখ ছয় হাজারের বেশি করোনা রোগী।

আজ সোমবার (১০ মে) সকাল ১০টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটটি জানিয়েছে, বিশ্বে এখন পর্যন্ত মোট ১৫ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ২৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৩ লাখ ছয় হাজার ৭৪৬ জন। তবে ভাইরাসটি থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও কম নয়। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন মোট ১৩ কোটি ৬৫ লাখ ১৭ হাজার ৮৯৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৭৮১ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৮১২ জনের।

এরপরই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে দুই কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৫৭ জনের শরীরে। মৃত্যু হয়েছে দুই লাখ ৪৬ হাজার ১৪৬ জনের।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৫১ লাখ ৮৪ হাজার ৭৯০ জন। মৃত্যু হয়েছে চার লাখ ২২ হাজার ৪১৮ জনের।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত সাত লাখ ৭৩ হাজার ৫১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১১ হাজার ৯৩৪ জনের। সেরে উঠেছেন সাত লাখ ১০ হাজার ১৬২ জন।

এছাড়া শনাক্তের তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও জার্মানি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও