ভারতে করোনা শনাক্তের নতুন রেকর্ড
মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ৯১৫ জন মানুষ। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই লাখ ৩৪ হাজার ৮৩ জন। এ সময় চার লাখ ১৪ হাজার ১৮৮ জনের দেহে নতুন করোনা শনাক্ত করা হয়েছে।
আজ শুক্রবার (৭ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ভারতে আজ চার লাখেরও বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জন। ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৫১ জন।
এদিকে দেশটির শীর্ষ কয়েকটি হাসপাতালে তীব্র অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। বিশেষ করে দিল্লির পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানকার কমপক্ষে ছয়টি হাসপাতাল জানিয়েছে, সেখানে অক্সিজেন সঙ্কট তীব্র হয়ে উঠেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে যথাক্রমে- মহারাষ্ট্রে ৬৬ হাজার ৩৫৮, উত্তর প্রদেশ ৩২ হাজার ৯২১ জন, কেরালা ৩২ হাজার ৮১৯, কর্নাটক ৩১ হাজার ৮৩০ এবং দিল্লিতে ২৪ হাজার ১৪৯ জনের দেহে।
এদিকে সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী ১ মে থেকে ভারতের ১৮ বছর বয়সী থেকে তদূর্ধ্ব সবাই টিকা নিতে পারবেন বলে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
-
০১ অগাস্ট, ২০২৫
-
২১ জুলাই, ২০২৫
-
১২ জুলাই, ২০২৫
-
০৭ জুলাই, ২০২৫
-
০২ জুলাই, ২০২৫
-
২৮ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন
সড়ক দুর্ঘটনায় ৭ বছরে মারা গেছে প্রায় ৭ হাজার ৯৬৩ শিশু
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন
সড়ক দুর্ঘটনায় ৭ বছরে মারা গেছে প্রায় ৭ হাজার ৯৬৩ শিশু
(প্রথম কিস্তি)
আদর্শ উপজেলা হাসপাতালের কাঠামো ও জনবল
প্রফেশনাল পরীক্ষা
সিওমেকে উপস্থিতি কাটার পরও আর্থিক জরিমানা, শিক্ষার্থীদের ক্ষোভ