চলে গেলেন অধ্যাপক মাসুদ পারভেজ
মেডিভয়েস রিপোর্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মাসুদ পারভেজ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত নয়টার দিকে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
ডা. মাসুদ পারভেজ ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) ২১তম ব্যাচের শিক্ষার্থী।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. মাসুদ পারভেজের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর)। এক শোক বার্তায় সংগঠনটি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামরা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
অধ্যাপক ডা. মাসুদ পারভেজের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬