০৬ মে, ২০২১ ০৫:২২ পিএম

ভারতে ১০ হাজার রেমডিসিভির পাঠাল বাংলাদেশ

ভারতে ১০ হাজার রেমডিসিভির পাঠাল বাংলাদেশ
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে জরুরি সহায়তার অংশ হিসেবে ভারতে করোনা চিকিৎসায় ব্যবহৃত ১০ হাজার রেমডিসিভির ওষুধ পাঠিয়েছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) কলকাতায় উপ হাইকমিশনার তৌফিক হোসেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির হাতে ওষুধগুলো তুলে দেন।

ভারতের করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার এক দিনে করোনা রোগী শনাক্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে। এ দিন দেশটিতে চার লাখ ১২ হাজার ২৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল এক দিনে রেকর্ড ৩ হাজার ৯৮০ জন করোনায় মারা গেছেন।

দেশটিতে করোনা রোগীর সংখ্যা ব্যাপকভাবে বাড়তে থাকায় চাপ সামাল দিতে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। হাসপাতালে পাওয়া যাচ্ছে না শয্যা। অনেকের অবস্থা গুরুতর হলেও হাসপাতালে ভর্তির সুযোগ পাচ্ছেন না।

ঘরে রেখে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীদের মৃত্যুর খবর আসছে। 

এমন পরিস্থিতিতে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। 

ভারতের করোনা সংকটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব ও ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ ও সংস্থা জরুরি চিকিৎসাসহায়তার ঘোষণা দিয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক