০৪ মে, ২০২১ ০৪:৫৮ পিএম

‘স্বাস্থ্যসেবার উন্নয়নে মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে’

‘স্বাস্থ্যসেবার উন্নয়নে মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে’
জিএম কাদের। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্যসেবা উন্নত করতে মেগা প্রকল্প বাস্তবায়ন করা প্রয়োজন বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, ‘মৌলিক ও মানবিক দিক বিবেচনায় স্বাস্থ্য বিভাগে মেগা প্রকল্প বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। এজন্য আগামী বাজেটে স্বাস্থ্য খাতে মেগা প্রকল্প বাস্তবায়নের রূপরেখা ও অর্থায়ন দেখতে চায় সাধারণ মানুষ।’

আজ মঙ্গলবার (৪ মে) গণমাধ‌্যমে দেওয়া এক বিবৃতিতে এসব কথা ব‌লেন তিনি।

জিএম কাদের বলেন, ‘সকল হাসপাতালে পর্যাপ্ত বেডের ব্যবস্থা থাকতে হবে। বিনামূল্যে ওষুধ সরবরাহ থাকতে হবে মানুষের জন্য। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স ও টেকনোলজিস্টস নিয়োগ দিতে হবে।’

তিনি বলেন, ‘মানুষের জীবন বাঁচাতে দেশের প্রতিটি জেলার সরকারি হাসপাতালে আইসিইউ সুবিধা নিশ্চিত করতে হবে। উপজেলাসহ প্রতিটি সরকারি হাসপাতালে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করতে হবে। সব হাসপাতালে পর্যাপ্ত বেডের ব্যবস্থা থাকতে হবে।বিনামূল্যে ওষুধ সরবরাহ থাকতে হবে মানুষের জন্য। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট নিয়োগ দিতে হবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক