দুই সপ্তাহের জন্য ভারতের সঙ্গে সব সীমান্ত বন্ধ ঘোষণা
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহমারী করোনাভাইরাস সংক্রমণের নতুন কেন্দ্র ভারত। প্রায় প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে দেশটিতে। এ অবস্থায় করোনার সংক্রমণ রোধে আগামী দুই সপ্তাহর জন্য ভারতের সঙ্গে সকল স্থলসীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ রোববার (২৫ এপ্রিল) সরকারের উচ্চ পর্যায় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মন্ত্রী জানান, ভারতে করোনাভাইরাস পরিস্থিতি ও সংক্রমণের নতুন স্ট্রেইনের উপস্থিতি বিবেচনায় আগামীকাল সোমবার থেকে আপাতত ১৪ দিনের জন্য ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করা হচ্ছে।
এর আগে দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত আপাতত বন্ধ রাখার আহ্বান জানান দেশের বিশেষজ্ঞ চিকিৎসক ও সংক্রামক বিশেষজ্ঞরা।
এদিকে আজ ম্যালেরিয়া দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত এক আলোচনা সভার পর সংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বলেন, ‘বিপর্যয় এড়াতে এখনই ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখার উচিত। এ বিষয়ে আমাদের মতামত আমরা যথাযথ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। যদিও সরকারের ওপরের মহল থেকেই এ সিদ্ধান্ত আসবে।’
দেশে ভারতের ভ্যারিয়েন্টের উপস্থিতি আছে কিনা এমন কোনো নিশ্চিত খবর তাঁদের কাছে নেই। তবে দেশে নাইজেরিয়ার ভ্যারিয়েন্ট পাওয়ার গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ডিজি।
প্রসঙ্গত, ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৭৬৭ জনের মৃত্যু হয়েছে। এদিন আক্রান্ত হয়েছেন আরও ৩ লাখ ৪৯ হাজার মানুষ। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৩১১ জনে। দেশটির হাসপাতালগুলোতে বেড ও অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪