ময়নামতি মেডিকেল বিডিএফ স্টুডেন্টস উইংয়ের উদ্যোগে ইফতার বিতরণ
মেডিভয়েস রিপোর্ট: করোনায় স্বাস্থ্য সুরক্ষা এবং ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ডক্টরস’ ফাউন্ডেশন (বিডিএফ) স্টুডেন্টস উইং, কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ শাখা।
শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে কুমিল্লা শহরের বিভিন্ন স্থানের দুস্থ, গরিব, অসহায় ও পথচারীদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিডিএফ স্টুডেন্টস উইং, কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ শাখা সভাপতি মো. সোয়েব হোসেন সৌরভ ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন বিডিএফের কেন্দ্রীয় প্রতিনিধি সৌম্য সোহান, জামিউল, নাসিম, মাহবুব।
সোয়েব হোসেন বলেন, ‘আমাদের মাস্ক বিতরণ, ইফতার ও সেহরি বিতরণের মতো সেবামূলক কার্যক্রম চলমান থাকবে। বিডিএফ চিকিৎসক এবং চিকিৎসা শাস্ত্রে অধ্যয়নত শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করে থাকে। এর পাশাপাশি বিপদগ্রস্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ায়।’