২৪ এপ্রিল, ২০২১ ১১:১৪ এএম

এনআইএলএমআরসির পরিচালক অধ্যাপক শামসুজ্জামান আর নেই

এনআইএলএমআরসির পরিচালক অধ্যাপক শামসুজ্জামান আর নেই
অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান তুষার। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত না ফেরার দেশে পাড়ি জমালেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের (এনআইএলএমআরসি) পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান তুষার।

আজ শনিবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, ‘গত ৮ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অধ্যাপক ডা. একেএম শামসুজ্জামান খান তুষার। পরে তাঁকে ১০ এপ্রিল শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এরই মধ্যে আবার শারীরিক অবনতি হলে তাঁকে তিন দিন লাইফ সাপোর্ট দেওয়া হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে না ফেরার দেশে পাড়ি জমালেন এই প্রথিতযশা চিকিৎসক।’

অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান তুষারের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক