বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ৩০ লাখ
মেডিভয়েস ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের টিকাদান চলছে। একই সঙ্গে বিশ্বে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে চলেছে। করোনার নতুন ধরন বিশ্বজুড়ে আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এ ভাইরাসটিতে বিশ্বে আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৯৬ লাখ ৮৬ হাজার ৯৩৩ জন এবং প্রাণ হারিয়েছেন ২৯ লাখ ৯৯ হাজার ৫৫৩ জন।
আজ শুক্রবার (১৬ এপ্রিল) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাস এ পর্যন্ত বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল ছড়িয়ে পড়েছে। বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ১১ কোটি ৮৭ লাখ ৩১ হাজার ১৯৯ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়, তৃতীয় অবস্থানে ব্রাজিল আছে, ফ্রান্সের অবস্থান চতুর্থ, রাশিয়া পঞ্চম, যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্প্যান নবম এবং জার্মানি দশম স্থানে আছে। তালিকায় ৩৩তম অবস্থানে আছে বাংলাদেশ।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন কোটি ২২ লাখ ২৪ হাজার ১৩৯ জন। মারা গেছেন পাঁচ লাখ ৭৮ হাজার ৯৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আট মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে মারা গেছেন ১০ হাজার ৪৯৮ জন এবং সাত লাখ সাত হাজার ৩৬২ জন আক্রান্ত হয়েছেন।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক
রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক
রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক
রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া