১০ এপ্রিল, ২০২১ ০৭:০১ পিএম

করোনায় চলে গেলেন আরও এক বিশেষজ্ঞ চিকিৎসক

করোনায় চলে গেলেন আরও এক বিশেষজ্ঞ চিকিৎসক
ডা. এ বি এম মুসা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত মারা গেছেন প্রখ্যাত চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. এ.বি.এম মুসা। আজ শনিবার (১০ এপ্রিল) বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ডা. এ বি এম মুসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চর্ম ও যৌন রোগ বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ডা. মুসা ছিলেন মমেক ২০তম ব্যাচের শিক্ষার্থী।

পেশাজীবী সংগঠনগুলোর শোক

বিশেষজ্ঞ এ চিকিৎসকের মৃত্যুতে চিকিৎসক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর)। শোকবার্তায় তারা বলেছে, ‘আমরা এফডিএসআর পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি, বিদেহী আত্মার মাগফিরাত প্রার্থনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

শোক জানিয়েছে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক