০৭ এপ্রিল, ২০২১ ০৬:১৫ পিএম

এবার কর্মস্থলে রিপ্রেজেন্টেটিভের হাতে চিকিৎসক লাঞ্ছিত

এবার কর্মস্থলে রিপ্রেজেন্টেটিভের হাতে চিকিৎসক লাঞ্ছিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কর্মস্থলে আবারও চিকিৎসক নির্যাতনের ঘটনা ঘটেছে। এবার হাসপাতালে দায়িত্বপালনরত অবস্থায় গালাগাল, হুমকি ও মারধরের শিকার হয়েছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে এ হামলার শিকার হয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘ডা. মেহেদী হাসান হাসপাতালের বর্হিবিভাগের ১০৩নং কক্ষে রোগী দেখছিলেন। হঠাৎ মঙ্গলবার বেলা ১১টার দিকে রিলায়্যান্স ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আতাউল করিম ওই কক্ষে প্রবেশ করেন। চিকিৎসককে রিলায়্যান্স কোম্পানির ওষুধ প্রেসক্রিপশনে লিখে দিতে চাপ প্রয়োগ করেন তিনি। ডা. মেহেদী হাসান ওই কোম্পানির ওষুধ লিখতে অপরাগতা প্রকাশ করেন। এতে আতাউল করিম ক্ষীপ্ত হয়ে কিল-ঘুষি দিয়ে চিকিৎসকের শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মামুনুর রহমান বলেন, ‘ঘটনা শোনার পর তাৎক্ষনিক অন্যান্য সহকর্মীদের সাথে আলোচনা করে ডা. মেহদীকে তাঁর নিরাপত্তার জন্য আতাউল করিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেই। অভিযোগের ভিত্তিতে আতাউলকে গ্রেপ্তার করে পুলিশ।’

গ্রেপ্তার হওয়া আতাউল করিম বলেন, তাঁর বিরুদ্ধে দেওয়া অভিযোগের কোনো সত্যতা নাই। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলার জন্য ডা. মেহেদী হাসানের কক্ষে গিয়েছেন। উনার নানা অপকর্ম ঢাকতেই তাঁর ওপর দোষ দিয়েছেন।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি শাহ্ নূর-এ আলম গণমাধ্যমকে বলেন, চিকিৎসকের দেওয়া অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। ইতোমধ্যে আসামি আতাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক নির্যাতন
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক