০৪ এপ্রিল, ২০২১ ০৭:৫৩ পিএম

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
স্বাস্থ্য শিক্ষা সচিব আলী নূর। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ২০২০-২১ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। মোট পাস করেছে ৪৮ হাজার ৯৭৫ জন।

আজ রোববার (৪ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, এ বছর পাস করেছে ৪৮ হাজার ৯৭৫ জন। পাশের হার ৩৯ দশমিক ৮৬ শতাংশ। এ বছর মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন মিশরী মুনমুন। তার রোল নম্বর ২৫০০২৩৮। তিনি পাবনা মেডিকেল কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ভর্তি পরীক্ষায় মোট ২৮৭.২৫ পেয়েছেন। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৮৭ দশমিক ২৫ নম্বর পেয়েছেন ওই শিক্ষার্থী।

নির্বাচিত ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থার মধ্যে ছাত্রী ২ হাজার ৩৪১ জন (৫৪ ভাগ) এবং ছাত্র ২ হাজার ৯ জন (৪৬ ভাগ)। তাঁদের মধ্যে চলমান শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত হয়েছেন ৩ হাজর ৯৩৭ জন এবং পূর্ব শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত ৪১৩ জন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

এর আগে গত শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। করোনার কারণে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবার কেন্দ্র সংখ্যা ১৯টি এবং ভেন্যু সংখ্যা ৫৫টি করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক