মুম্বাইয়ে করোনা হাসপাতালে আগুন, নিহত ১০
মেডিভয়েস ডেস্ক: ভারতের মুম্বাইয়ে করোনা নিবেদিত একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। সানরাইজ নামে ওই হাসপাতালটি একটি শপিংমলের চতুর্থতলায় অবস্থিত। বৃহস্পতিবার (২৫ মার্চ) গভীর রাতে এ আগুন লাগে। খবর এনডিটিভির।
আজ শুক্রবার (২৬ মার্চ) ওই হাসপাতাল থেকে ৭০ জনেরও বেশি রোগীকে উদ্ধার করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা সবাই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর পুলিশ বলছে, অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। নিহতদের পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘দমকলকর্মীরা সাহসিকতার সঙ্গে উদ্ধারকাজ চালিয়েছে। তবে যারা ভেন্টিলেটরে ছিলেন, তাদের উদ্ধার করা যায়নি। আমি তাদের পরিবারের কাছে ক্ষমা চাইছি।’
মুখ্যমন্ত্রী জানান, কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় অস্থায়ীভাবে হাসপাতালটি তৈরি করা হয়েছিল। হাসপাতালটির অনুমতিপত্রের মেয়াদ আগামী ৩১ মার্চ শেষ হওয়ার কথা।
তিনি আরও বলেন, হাসপাতালে নয়, বরং শপিংমলের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। প্রাথমিক তদন্তে এমনটিই জানা গেছে, এ ঘটনায় দোষীদের শাস্তি দেওয়া হবে।’
ভারতের অন্যতম করোনার হটস্পট মহারাষ্ট্র। বৃহস্পতিবারও মুম্বাইয়ে সাড়ে পাঁচ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। প্রাদুর্ভাব শুরুর পর শহরটিতে এদিনই সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতজুড়ে ২৪ ঘণ্টায় ৫৯ হাজার ১১৮ নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। গত বছরের ১৮ অক্টোবরের পর এটাই দেশটিতে সর্বোচ্চ দৈনিক শনাক্ত।
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা