বই মেলায় অধ্যাপক জেহাদ খানের নতুন বই ‘জিনের আছর’
মেডিভয়েস রিপোর্ট: এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে দেশবরেণ্য চিকিৎসক ও অধ্যাপক কর্নেল ডা. জেহাদ খানের ধর্ম ও বিজ্ঞানের আলোকে লেখা বই ‘জিনের আছর’।
বইটি প্রকাশ করেছে সারাহ মারিয়াম প্রকাশনী। বইমেলার প্যাভিলিয়ন-২, স্টল- ২৬২, ২৬৩, ২৬৪ ও রকমারি ডটকমে পাওয়া যাবে ব্যতিক্রমী এ বইটি। ১৫২ পৃষ্ঠার বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
নিজের প্রকাশিত প্রথম বই সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক কর্নেল জেহাদ খান মেডিভয়েসকে বলেন, ‘জিন মানুষের উপর ভর করতে পারে, আমাদের মাঝে প্রচলিত রয়েছে। এটি আমি ধর্ম ও বিজ্ঞানের আলোকে বইটিতে প্রমাণ করার চেষ্টা করেছি।’
বইটির বিষয়বস্তু তুলে ধরে তিনি বলেন, ‘এতে জিন ও শয়তানের ক্ষমতা ও অক্ষমতা এবং মানুষের উপর জিনের ভর বা আছর করলে তা তাড়ানোর উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। জিনের আছর সংক্রান্ত বিভিন্ন মনীষীর পরামর্শমূলক কথা, মানসিক রোগের বহিঃপ্রকাশ নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া জিন তাড়ানোর প্রচলিত অপচিকিৎসা, জিনের আছর রোগ নির্ণয়—এ বিষয়গুলো নিয়ে বইটিতে আধুনিক যুগোপযোগী উপায়ে তুলে ধরা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সোভিয়েত ইউনিয়নের তাজিকিস্তানে পড়ার সময় এক আরব সহপাঠী আমাকে একটি প্রবন্ধ পাঠ করে শুনিয়েছিলেন। তাতে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেছেন, কুরআন ও সহীহ হাদীসে জিনে ভর করার কোনো দলিল নেই। আমার ডাক্তারি জীবনের অভিজ্ঞতা এবং কুরআনের আধুনিক তাফসীর ও সহীহ হাদীস পাঠ করে আমি তার কথারই প্রমাণ পেয়েছি। তাই বাংলা ভাষাভাষী পাঠকের কাছে আমার এ অভিজ্ঞতাকে তুলে ধরার চেষ্টা করেছি। আমার এ লেখার আরো উদ্দেশ্য হচ্ছে, বিস্ময়কর কুরআনকে এবং এর গুরুত্বকে আধুনিক যুব সমাজের কাছে তুলে ধরা। যারা নানা বিভ্রান্তিতে নিমজ্জিত। বিজ্ঞানময় কুরআনকে বোঝার জন্য। আধুনিক তাফসির যে কত গুরুত্বপূর্ণ, তাও আমার লেখায় আলোকপাত করার চেষ্টা করেছি।’
পাঠক কেন বইটি কিনবে বলে আপনি মনে করেন—এমন প্রশ্নের জবাবে ডা. জেহাদ খান বলেন, অনেকেই কেনার জন্য ও জানার আগ্রহ প্রকাশ করেছেন। দেশের বিজ্ঞ লেখকরা বইটি সম্পর্কে প্রশংসা করেছেন। বইটি র্দীঘদিনের পরিশ্রমের ফসল। বইটি পড়ার পর জিন জাতি সম্পর্কে মানুষের প্রচলিত সব ভুল ধারণা দূর হয়ে যাবে। বইটিতে ধর্ম ও বিজ্ঞানভিত্তিক যুক্তি উপস্থাপন করা হয়েছে।
-
২৬ ফেব্রুয়ারী, ২০২৬
-
২২ ফেব্রুয়ারী, ২০২৬
-
১৪ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৯ ফেব্রুয়ারী, ২০২৪
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৪
-
৩১ জানুয়ারী, ২০২৪
-
২৮ ফেব্রুয়ারী, ২০২৩
সাহিত্য চর্চায় সুযোগের জন্য সাবজেক্ট পরিবর্তন করি
পরিমার্জন-পরিবর্ধনে শুদ্ধতম সাহিত্যই কবিতা: ডা. হারিসুল হক
-
১২ ফেব্রুয়ারী, ২০২৩
-
০৪ ফেব্রুয়ারী, ২০২৩