সলিমুল্লাহ মেডিকেল ইন্টার্নি চিকিৎসক পরিষদের নতুন কমিটি
মেডিভয়েস রিপোর্ট: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসক পরিষদের ২০২০-২১ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আগস্ট-জানুয়ারি, ফেব্রুয়ারি-জুলাই সেশন ও ডেন্টাল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নবনির্বাচিত চিকিৎসকদের নিয়ে কমিটি গঠন।
রোববার (১৪ মার্চ) মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক পরিষদের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচনে আগস্ট-জানুয়ারি সেশনে ডা. দেবাশীষ আচার্য সভাপতি, সাধারণ সম্পাদক পদে ডা. ফাহাদ আল হাসান, ফেব্রুয়ারি- জুলাই সেশনে সভাপতি পদে ডা. সর্বজিৎ রায় ও ডা.নাজমুলুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া ডেন্টাল ইউনিটে ডা. আব্দুল্লাহ আল মামুন সভাপতি ও ডা.কামরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত চিকিৎসক নেতারা চিকিৎসক সমাজের অবিভাবক সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় তাঁরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগ ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের সহযোগীতা ও দোয়া কামনা করেন। পরিষদের কার্যক্রম আরও সুন্দর এবং গতিশীল করার আশা প্রকাশ করেছেন নবনির্বাচিত ইন্টার্নি চিকিৎসক নেতারা।