১৪ মার্চ, ২০২১ ১০:০৩ এএম

করোনায় আক্রান্তে ভারত তৃতীয়, বিশ্বে ১২ কোটি ছাড়াল

করোনায় আক্রান্তে ভারত তৃতীয়, বিশ্বে ১২ কোটি ছাড়াল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন প্রায় ১২ কোটি ৪৮ হাজার মানুষ। এ সময়ে মারা গেছেন ২৬ লাখ ৫৯ হাজারের বেশি।

আজ রোববার (১৪ মার্চ) বাংলাদেশ সময় সকাল নয়টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২ কোটি ৪৮ হাজার ২৩২ জন। মৃত্যু হয়েছে ২৬ লাখ ৫৯ হাজার ৭৫৭ জনের এবং সুস্থ হয়েছেন ৯ কোটি ৬৫ লাখ ৮৪ হাজার ৬৪০ জন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। এরপর গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব সাস্থ্য সংস্থ্যা (ডব্লিউএইচও)।

শনিবার (১৩ মার্চ) পর্যন্ত দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা ৮ হাজার ৫২৭ জন এবং মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৬ হাজার ২৩৬ জনে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও