২৮ ফেব্রুয়ারী, ২০২১ ০৭:২৭ পিএম
ওজিএসবির সভাপতি হলেন অধ্যাপক ফারহানা দেওয়ান
অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: অবস্ট্রেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি হয়েছেন অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান।
এর আগে তিনি ওজিএসবির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ফারহানা দেওয়ান বিজ্ঞান বিভাগ থেকে ৮টি বিষয়ে লেটার মার্কসসহ এসএসসি পাস করেন। ১৯৭৫ সালে রাজধানীর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন।
এর পর ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) এমবিবিএস কোর্সে ভর্তি হন। সেখান থেকে ১৯৮২ সালে চিকিৎসক হিসেবে বিএমডিসির সনদ গ্রহণ করেন। তিনি ছিলেন ঢামেকের ৩৪তম ব্যাচের শিক্ষার্থী।
পরবর্তীতে কৃতিত্বের সঙ্গে গাইনিতে এফসিপিএস সম্পন্ন করেন এ ইনফার্টিলিটি বিশেষজ্ঞ।
কর্মজীবনে তিনি ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মিটফোর্ড কলেজ, সাবেক আইপিজিএমআর, হলি ফ্যামিলি, সিলেট ও রংপুর মেডিকেল কলেজে দায়িত্ব পালন করেছেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ওজিএসবি
-
১৩ এপ্রিল, ২০২৬
-
২৭ নভেম্বর, ২০২৫
বিএইচআরএফ সদস্যদের সঙ্গে ওজিএসবির মতবিনিময়ে বক্তারা
‘মাতৃমৃত্যু হ্রাসের হার স্থিমিত, গতিশীলতায় মানসম্মত পদক্ষেপ জরুরি’
-
২৯ জুলাই, ২০২৫
-
১৩ ডিসেম্বর, ২০২৪
-
১২ নভেম্বর, ২০২৪
-
২৫ সেপ্টেম্বর, ২০২৩
-
১৬ জুলাই, ২০২৩
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত