১৯ ফেব্রুয়ারী, ২০২১ ০৬:১৩ পিএম

‘নার্সিং একটি সম্মানজনক পেশা’

‘নার্সিং একটি সম্মানজনক পেশা’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নার্সিং পেশাকে একটি সম্মানজনক পেশা হিসেবে উল্লেখ করেছেন অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক মো. জাহিদুল হক। তিনি বলেন, নার্সদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) যৌথ আয়োজনে ন্যাশনাল ওয়ার্কশপ অন স্পেশালাইজড নার্সিং কারিকুলাম অ্যান্ড কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

মো. জাহিদুল হক বলেন, এটি সবাই উপলব্ধি করতে পারছেন যে, বর্তমানে মেধাবী ছাত্রছাত্রীরা নার্সিং পেশায় আসছেন। নার্সদের কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে মাতৃমৃত্যুর হার ও শিশুমৃত্যুর হার অনেক কমানো যাবে।

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের উপদেষ্টা মোহাম্মদ ফারুক বলেন, নার্সিং পেশা বর্তমানে একটি স্বাধীন পেশা। আমাদের যথেষ্ট পরিমাণ দক্ষ জনবল রয়েছে। তাই নার্সদের জন্য এখনই একটি যুগোপযোগী নিয়োগবিধি প্রণয়ন করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

কর্মশালার প্রথম অংশে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের পরিচালক মহাবীর পতি।

পরে কর্মশালার দ্বিতীয় অংশে টেকনিক্যাল সেশনে বক্তব্য দেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ  প্রফেসর ডা. মোহাম্মদ আব্দুল হালিম, ভাইস-প্রিন্সিপাল শেফালী সরকার, এসইআইপি প্রকল্পের উপ-নির্বাহী প্রকল্প পরিচালক রেহানা পারভীন ও কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীণা ক্রুজ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক