১৪ ফেব্রুয়ারী, ২০২১ ১১:২২ এএম

সমালোচকরাই সবার আগে ভ্যাকসিন নিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

সমালোচকরাই সবার আগে ভ্যাকসিন নিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েস রিপোর্ট: সরকার স্বল্প সময়ে করোনাভাইরাসের ভ্যাকসিন সংগ্রহ করে মানব দেহে প্রয়োগ করে মানুষের বিশ্বাস দূঢ় করেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, গণমাধ্যমে যারা করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে এতদিন সবচেয়ে বেশি সমালোচনা করেছেন তাঁরাই সবার আগে ভ্যাকসিন নিয়েছেন।

আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের কুমুদিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল  সাইন্সেস এন্ড ক্যান্সার রিসার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও কুমুদিনি বেঙ্গল ওয়েলফেয়ার ট্রাস্ট্রের পরিচালক শ্রীমতী সাহা।

জাহিদ মালেক বলেন, ‘করোনার ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে যে ভীতি ছিল তা দূর হয়েছে।’

করোনা নিয়ন্ত্রণ ও ভ্যাকসিন প্রয়োগ সহজ নয় জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে হাজার হাজার বিশেষজ্ঞরা শ্রম দিয়েছে। করোনা পরীক্ষার জন্য মাত্র একটি ল্যাব ছিল। এখন প্রধানমন্ত্রী নির্দেশনায় ২২০ ল্যাব করোনা পরীক্ষায় কাজ হচ্ছে। করোনা চিকিৎসার জন্য প্রায় ২০ হাজার বেড প্রস্তুত করা হয়েছিল। দেশে পিপি, ভেন্টিলেটর, টেস্টিং কিট এগুলো ব্যবস্থা ছিল না এখন তা পর্যাপ্ত রয়েছে।’

দেশে চিকিৎসা খাতের অনেক কিছু এখনো বাকি রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আট বিভাগে আটটি নতুন হাসপাতাল স্থাপনের কাজ শুরু হয়েছে। সেখানে ক্যান্সার, কিডনি, কার্ডিয়াক রোগের চিকিৎসা হবে। এ হাসপাতালগুলোতে নতুন মোট তিন হাজার ৬০০ শয্যা যোগ হবে। এতে দেশের চিকিৎসা খাতের উন্নতি লাভ করবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্যাকসিন
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক