একদিনে আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৮
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ২৩৯ জনে। এ সময় আরও ৩৮৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০৬টি করোনা পরীক্ষাগারে ১৫ হাজার ৪০২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ১৪ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ৯২ হাজার ২৪১টি। পরীক্ষায় আরও ৩৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৩৯ হাজার ১৫৩ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ১০ জনের মধ্যে পুরুষ সাত জন ও নারী তিনজন। তাঁদের প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করেছেন। এ পর্যন্ত মৃতদের মধ্যে মধ্যে পুরুষ ছয় হাজার ২৪৩ জন (৭৫ দশমিক ৭৭ ভাগ) ও নারী এক হাজার ৯৯৬ জন (২৪ দশমিক ২৩ ভাগ)।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৭১৭ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল চার লাখ ৮৫ হাজার ২৯০ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দুই দশমিক ৫৯ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২২ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক শুন্য এক ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৩ ভাগ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১০ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন এবং ষাটোর্ধ্ব সাত জন রয়েছেন। ঢাকায় ছয় জন, চট্টগ্রামে একজন, ময়মনসিংহ বিভাগে দুইজন রংপুর বিভাগে একজন মারা গেছেন।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৬৯ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ২৩ লাখ ৪২ হাজারের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন পাঁচ কোটি ৯৮ লাখের অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪