০৯ ফেব্রুয়ারী, ২০২১ ০৭:৪৭ পিএম

তৃতীয় দিনে ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা বেড়েছে ৫৪ হাজার

তৃতীয় দিনে ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা বেড়েছে ৫৪ হাজার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গণহারে টিকাদান কার্যক্রমের তৃতীয় দিনে টিকা নিয়েছেন আরও এক লাখ এক হাজার ৮২ জন। যা দ্বিতীয় দিনের তুলনায় ৫৪ হাজার ৫৭৩ জন বেশি। এদের মধ্যে পুরুষ ৭৪ হাজার ৫৮৬ জন ও নারী ২৬ হাজার ৪৯৬ জন।

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ইএমআইএস) ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা মহানগরীর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালসহ ৪৬টি টিকাদান কেন্দ্রে সোমবার মোট ১২ হাজার ৫১৭ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৮ হাজার ৫৯২ জন ও নারী ৩ হাজার ৯২৫ জন। তাদের মধ্যে একজন এইএফআই রিপোর্ট করেন।

ঢাকা মহানগরীর ১২ হাজার ৫১৭ জনসহ সারাদেশের সরকারি-বেসরকারি এক হাজার ৫টি হাসপাতাল ও ভ্যাকসিন সেন্টারে সকাল আটটা থেকে বিকাল সাড়ে ছয়টা পর্যন্ত এক লাখ এক হাজর ৮২ জন ব্যক্তিকে টিকা দেওয়া হয়। এদের মধ্যে ৭৪ হাজার ৫৮৬ জন পুরুষ ও ২৬ হাজার ৪৯৬ জন নারী রয়েছেন।

এতে আরও বলা হয়, গত তিনদিনে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ২০৭ জন। আজ ৯ ফেব্রুয়ারি ৯৪ জন এইএফআই রিপোর্ট করেন।

এ নিয়ে রোববার (৭ ফেব্রুয়ারি) ৩১ হাজার ১৬০ জন, সোমবার (৮ ফেব্রুয়ারি) ৪৬ হাজার ৫০৯ জন এবং ৯ ফেব্রুয়ারি এক লাখ এক হাজার ৮২ জনসহ গত তিনদিনে মোট টিকা নিয়েছেন এক লাখ ৭৯ হাজার ৩১৮ জন। টিকাগ্রহীতাদের মধ্যে এক লাখ ৩৪ হাজার ৭৩৫ জন পুরুষ ও ৪৪ হাজার ৫৮৩ জন নারী রয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : টিকাদান
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক