রাশিয়ার স্পুটনিক ভি ৯২ ভাগ কার্যকর
মেডিভয়েস ডেস্ক: রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি করোনাভাইরাসের বিরুদ্ধে ৯২ ভাগ কার্যকর। সর্বশেষ ট্রায়াল শেষে এ কার্যকারিতা দেখা গেছে বলে জানিয়েছে পিয়ার-রিভিউ জার্নাল দ্য ল্যানসেট।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ট্রায়ালের প্রাথমিক পর্যায়ে অনুমোদন পাওয়ায় গত বছর ব্যাপক সমালোচনার মুখে পরে রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন। তবে লক্ষণীয়ভাবে করোনার বিরুদ্ধে ভ্যাকসিনটি ৯১.৬ ভাগ কার্যকর এবং গুরুতর ও মাঝারি রোগের বিরুদ্ধে প্রায় শতভাগ কার্যকর।
এতে আরও বলা হয়, এর কাজ অনেকটাই যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও বেলজিয়ামের জ্যানসেন ভ্যাকসিনের মতো কাজ করে। শরীরে স্বল্প মাত্রায় করোনাভাইরাস প্রবেশ করাতে এই ভ্যাকসিনটি প্রকৌশলের মাধ্যমে একটি অক্ষতিকর ও ঠাণ্ডা ধরনের ভাইরাস ব্যবহার করে থাকে। ভ্যাকসিনটি দেওয়ার পর করোনাভাইরাসের বিরুদ্ধে দেহ অ্যান্টিবডি তৈরি করতে থাকে। অর্থাৎ সত্যিকার করোনাভাইরাসে আক্রান্ত হলেও তা লড়াই করার মতো যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা শরীর অর্জন করবে।
লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকাল ভাইরোলজিস্ট ড. জুলিয়ান টাং এর উদ্বৃতি দিয়ে বলা হয়, করোনার ভ্যাকসিনের কার্যকারিতার উপর প্রকাশিত তথ্যগুলিতে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন।’
তবে মিডিয়ান ফলোআপ প্রথম ডোজ থেকে ৪৮ দিনের ছিল। এ সময়টি সুরক্ষার পুরো সময়কালটি মূল্যায়ন করতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি।
-
০৭ জানুয়ারী, ২০২৩
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৪ নভেম্বর, ২০২১
-
২৩ নভেম্বর, ২০২১
-
১৩ নভেম্বর, ২০২১
-
০৩ নভেম্বর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
২৮ অক্টোবর, ২০২১
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা