২২ জানুয়ারী, ২০২১ ০১:৫৪ পিএম

এফসিপিএস পার্ট-২ পেডিয়াট্রিক্স বিভাগের পরীক্ষা ২৩ জানুয়ারি

এফসিপিএস পার্ট-২ পেডিয়াট্রিক্স বিভাগের পরীক্ষা ২৩ জানুয়ারি
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনসের (বিসিপিএস) অধীনে এফসিপিএস পার্ট-২ এর পেডিয়াট্রিক্স বিভাগের অবজেক্টিভ স্ট্রাকচার্ড প্রাকটিক্যাল পরীক্ষা (ওএসপি) ও ইন্ট্রোপারেটিভ ইকোকার্ডিওগ্রাফি (আইওই) পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিসিপিএসের ওএসপি চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক রুহুল আমিন এবং অনারারি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিপিএসের অধীনে এফসিপিএস পার্ট-২ এর পেডিয়াট্রিক্স বিভাগের ওএসপি ও আইওই পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি বিসিপিএস অডেটরিয়ামে সকাল পৌনে আটটায় শুরু হবে। পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের অন্তত ১৫ মিনিট আগে উপস্থিত হতে হবে। অন্যথায় পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না।

পরীক্ষার্থীদের একই সঙ্গে পেশাগত অ্যাপ্রোন পরে আসার কথা উল্লেখ করে এতে আরও বলা হয়েছে, পরীক্ষা চলাকলে তাঁরা শুধুমাত্র এডমিট কার্ড ও বলপেন সঙ্গে রাখতে পারবেন। প্রয়োজনে তাঁরা স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নিতে পারবেন।

এছাড়া করোনা পরিস্থিতি বিবেচনায় ‘নো মাস্ক, নো এন্ট্রি’ নীতি মেনে চলা হবে। পরীক্ষার্থীদের করোনার সংক্রম রোধে সকল স্বাস্থ্যবিধি মেনে চলাতে বলা হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এফসিপিএস
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত