সেরাম ইনস্টিটিউটে আগুনের ঘটনায় ৫ জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ভারতের পুনেতে করোনার ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। দমকল বাহিনীর দশটি ইউনিটের প্রায় তিন ঘণ্টা প্রচেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে এসেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত বলে আশঙ্কা করছে দমকল কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সেরাম ইনিস্টিটিউটের একটি নির্মাণাধীন স্থাপনায় আগুন লাগে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। এক টুইট বার্তায় এ ঘটানায় প্রাণহানীর তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনেওয়ালা।
টুইট বার্তায় তিনি বলেন, ‘জানা গেছে অগ্নিকাণ্ডে দুর্ভাগ্যজনক প্রাণহানি ঘটেছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
এর আগে আনন্দবাজার পত্রিকা জানায়, সেরাম ইনস্টিটিউটের এক নম্বর টার্মিনালের গেটের লাগোয়া ভবনে আগুন লাগার পরপরই তা এস ই জেড-২৩ ভবনে চতুর্থ ও পঞ্চম তলায় দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় কালো ধোঁওয়া ছড়িয়ে পড়ে এলাকায়। দ্রুত অগ্নিনির্বাপণ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্ঠা করছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম। এই আগুন যখন লেগেছে তখন ভারতে বিপুল পরিমাণে কোভিশিল্ড টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে কোভিশিল্ড প্রস্তুতকারী সেরামের কারখানায় আগুন লাগায় আতঙ্ক বেড়েছে।
তবে টিকা তৈরির ইউনিট এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা কোভিশিল্ড যেখানে উৎপাদন ও মজুত রাখা হয়েছে, তা অগ্নিকাণ্ড হওয়া স্থান অনেক দূরে বলে জানিয়েছে সেরাম কর্তৃপক্ষ।
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’