২১ জানুয়ারী, ২০২১ ০৬:০০ পিএম

‘আমি বয়স্ক মানুষ, আমার ভ্যাকসিন দরকার’

‘আমি বয়স্ক মানুষ, আমার ভ্যাকসিন দরকার’
আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ভারতের সেরাম ইনন্সিটটিউট থেকে আমাদানী করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সবার আগে গ্রহণের আগ্রহ প্রকাশ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমি বয়স্ক মানুষ, আমার সবার আগে ভ্যাকসিন দরকার।

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমার তো ভ্যাকসিন দরকার, আমার বয়স হয়েছে। আমি নেব, অবশ্যই নেব এবং সবার আগেই নেব। আমার অবশ্যই ভ্যাকসিন লাগবে।’

সেরামের থেকে আমদানি করা ভ্যাকসিনের গ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকার ভারত থেকে যে ভ্যাকসিন আনছে সেটাই নেব। এ পর্যন্ত দ্বিতীয় কোনো সোর্স থেকে ভ্যাকসিন আনা হচ্ছে এমন তথ্য পাইনি। সুতরাং যেটা আগে আসছে সেটাই নেব। 

এ সময় সব ভ্যাকসিনকে একই মন্তব্য করে মুস্তফা কামাল বলেন, ‘সব তো একই ভ্যাকসিন। একই কোম্পানির ভ্যাকসিন। ম্যানুফ্যাকচারার যদি বলে একই ভ্যাকসিন তাহলে একই ভ্যাকসিন।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা ভ্যাকসিন
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক