২১ জানুয়ারী, ২০২১ ০৪:২৭ পিএম

করোনার ভ্যাকসিন উৎপাদনকারি প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে আগুন

করোনার ভ্যাকসিন উৎপাদনকারি প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে আগুন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: ভারতের পুনেতে করোনার ভ্যাকসিন উৎপাদনকারি প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে টিকা উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

পুনেতে বিশ্বের সবচেয়ে বড় এই টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাপক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। 

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সেরাম ইনিস্টিটিউটের একটি নির্মাণাধীন স্থাপনায় আগুন লাগে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সেরাম ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেটের লাগোয়া ভবনে আগুন লাগার পরপরই তা এস ই জেড ২৩ ভবনে চতুর্থ ও পঞ্চম তলে দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁওয়া ছড়িয়ে পড়ে এলাকায়। দ্রুত অগ্নিনির্বাপণ বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে।

সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। সেরামের ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে করোনার টিকা মজুত থাকতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার। 

অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম। এই আগুন যখন লেগেছে তখন ভারতে বিপুল পরিমাণে কোভিশিল্ড টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে।  এরই মধ্যে কোভিশিল্ড প্রস্তুতকারী সেরামের কারখানায় আগুন লাগায় আতঙ্ক বেড়েছে। 

যদিও একটি সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, টিকা তৈরির ইউনিট এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও