বিএসএমএমইউর ডিপ্লোমা কোর্সের পরীক্ষার সময়সূচি প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই-২০২০ এবং জানুয়ারি-২০২১ সেশনের ডিপ্লোমা অবজেক্টিভ স্ট্রাকচার্ড প্রাকটিক্যাল পরীক্ষার (ওএসপি) সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত এ পরীক্ষা চলবে।
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ইস্যু করা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোসা. খুরশিদা নাসরিন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ১৫টি বিভাগের জুলাই-২০২০ এবং জানুয়ারি-২০২১ সেশনের ডিপ্লোমা-ওএসপি পরীক্ষা ২৩ জানুয়ারি থেকে শুরু হবে এবং ৩১ জানুয়ারি শেষ হবে।
আগামী ২৩ জানুয়ারি ট্রান্সফিউশন মেডিসিন, চাইল্ড হেল্থ, ২৪ জানুয়ারি ডার্মাটোলজি ও ভেনেরোলজি, ডিপ্লোমা ইন ইএম, ২৫ জানুয়ারি অটোলারিঙ্গোলজি, ২৬ জানুয়ারি অফথালমোলজি, ২৭ জানুয়ারি অবস ও গাইনি, মেডিকেল রেডিও ডায়াগোনসিস, ২৮ জানুয়ারি যক্ষ্মা এবং বুকের রোগ, কার্ডিওলজি, ৩০ জানুয়ারি আর্থোপেডিক সার্জারি, ডেন্টাল সার্জারি এবং ৩১ জানুয়ারি কমিউনিটি অফথালমোলজি, অ্যানেস্থেসিওলজি ও ফরেনসিক মেডিসিন বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নোটিসের অনুলিপি বিভিন্ন অনুষদের ডিন, অধীনস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।