বিপিএমসিএর সভাপতি ও সম্পাদক পুনর্নির্বাচিত মুবিন খান ও ড. আনোয়ার
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে ১২তম সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।
দুই বছর মেয়াদি নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন যথাক্রমে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এবং লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান।
কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন যথাক্রমে ইস্টার্ন মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ড. শাহ মো. সেলিম, গ্রিন লাইফ মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মাঈনুল আহসান, পপুলার মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মোস্তাফিজুর রহমান, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা. মো. আফজাল মিয়া।
যুগ্ম-সচিব নির্বাচত হয়েছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল আহসান, গাজী মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান।
নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন গাজীপুর সিটি মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক রিফায়েত উল্লাহ শরীফ। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হয়েছেন সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল কলেজের চেয়ারম্যান ডা. এমএ মুকিদ, রংপুর প্রাইম মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আক্কাস আলী সরকার, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মো. মোরশেদ হোসেন।
এছাড়া কমিটির অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন তায়েরুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল হক, শিক্ষা, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান উলফাত জাহান মুন, আইন বিষয়ক সম্পাদক আদ-দ্বীন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আরিফুর রহমান। নির্বাহী কমিটির সদস্য ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. মোয়াজ্জেম হোসেন ও মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজের চেয়ারম্যান আফরোজা খান রীতা।
বিপিএমসিএর সদ্য দায়িত্ব পাওয়া সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন খান বলেন, ‘স্বাস্থ্য সেবায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত যেকোন পদক্ষেপ সফল করা হবে। প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে যেকোন ত্যাগ স্বীকারে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।’
-
১৭ জুলাই, ২০২৫
-
২৯ মার্চ, ২০২৩
-
১৭ মার্চ, ২০২৩
-
১০ ফেব্রুয়ারী, ২০২১
-
১০ জানুয়ারী, ২০২১