০৬ জানুয়ারী, ২০২১ ০৩:৪৩ পিএম
বিএসএমএমইউ রেসিডেন্সি কোর্স

বিদেশি শিক্ষার্থীদের ভাইবার তারিখ প্রকাশ

বিদেশি শিক্ষার্থীদের ভাইবার তারিখ প্রকাশ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি, এমএস রেসিডেন্সি কোর্স-২০২১ এর বিদেশী শিক্ষার্থীদের বিভাগ ভিত্তিক নথি যাচাই ও মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ। আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া বিভাগ ভিত্তিক মৌখিক পরীক্ষা ২০ জানুয়ারি পর্যন্ত চলবে।

সোমবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ডা. ফেরদৌস আলম স্বাক্ষরিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিএসএমএমইউ এর তালিকা অনুযায়ী তথ্য এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য জানানো যাচ্ছে যে, চিঠিতে উল্লেখিত প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের মার্চ -২০২১ সেশনের এমডি, এমএস ফেজ-এ রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন।

এ অবস্থায় দূতাবাস অফিসের মাধ্যমে নিজ নিজ দেশের শিক্ষার্থীদের সকল একাডেমিক মূল প্রশংসাপত্র যেমন ইন্টার্নশিপ প্রশংসাপত্র মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের প্রশংসাপত্র, অন্যান্য মূল প্রাসঙ্গিক কাগজপত্র এবং আইইএলটিএস প্রশংসাপত্রসহ নির্ধারিত তারিখ, সময় এবং স্থান অনুসারে মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের পরামর্শ দেওয়ার অনুরোধ করা হয়েছে। 

অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা মৌখিক পরীক্ষার জন্য কোনো ধরণের টিএ-ডিএ বা ভাতা পাবেন না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠির অনুলিপি নেপাল, মালদ্বীপ, ইয়েমেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, বিএসএসএমইউর সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে। 

►চিঠি ও সময় তালিকা দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক