ভ্যাকসিন পেতে বাংলাদেশের কোনো বাধা নেই: পুনাওয়ালা
মেডিভয়েস ডেস্ক: ভারত থেকে ভ্যাকসিন রপ্তানিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা। ফলে বাংলাদেশের ভ্যাকসিন পেতে কোনো বাধা রইল না।
আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) ভারত সরকারের ভ্যাকসিন রপ্তানি বন্ধ সংক্রান্ত এক বিভ্রান্তি দূর করতে করা এক টুইটে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘যেহেতু সাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তাই বিষয়টি স্পষ্ট করতে চাই। ভারত থেকে সব দেশেই ভ্যাকসিন রপ্তানির অনুমোদন আছে।’

এর আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, অক্সফোর্ড ইউনিভার্সিটি-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রথম কয়েক মাস বিদেশে রপ্তানি করবে না ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট। ভারতের চাহিদা মিটিয়ে এরপর অন্যান্য দেশগুলোতে তা রপ্তানি করা হবে।
সেরাম প্রধানের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, কয়েক মাসের জন্য ভ্যাকসিন রপ্তানির অনুমতি দেবে না ভারত। ভারতীয়রা যাতে যথাযথভাবে ভ্যাকসিন পায় সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শীঘ্রই বাংলাদেশের করোনা ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে শঙ্কা দেখা দেয়।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আশ্বস্ত করে বলেন, ‘ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে বাংলাদেশ আন্তর্জাতিক মানের চুক্তি করেছে। পাশাপাশি ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। ভারতের হাই কমিশনারও ভ্যাকসিন প্রদানে আশা দিয়েছেন। সব কিছু মিলে সরকার সময় মতোই ভ্যাকসিন পাবে।’
প্রসঙ্গত, আগামী মাসের শুরুতে ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা বাংলাদেশের। গত রোববার টিকার জন্য অগ্রিম হিসেবে ৬০০ কোটি টাকা সিরামের অ্যাকাউন্টে জমাও দেয়ার দেয় বাংলাদেশ সরকার।
অক্সেফোর্ডের তৈরি কোভিডশিল্ড টিকার তিন কোটি ডোজ পাওয়ার জন্য ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। সেখানে প্রথম ধাপে প্রত্যেক মাসে ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা বাংলাদেশের।
-
১৫ জুন, ২০২১
-
১০ ফেব্রুয়ারী, ২০২১
-
০৪ জানুয়ারী, ২০২১
-
২৯ ডিসেম্বর, ২০২০
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা