০৫ জানুয়ারী, ২০২১ ০৩:৩৯ পিএম

আসন বাড়লো ৫০ বেসরকারি নার্সিং কলেজের

আসন বাড়লো ৫০ বেসরকারি নার্সিং কলেজের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের ৫০টি বেসরকারি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং কোর্সে আসন বৃদ্ধি ও তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্স চালুর অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (৪ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার উপসচিব ইশরাত জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত এক জানুয়ারি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার উল্লেখিত শর্তে প্রতিষ্ঠানের মান বিবেচনাপূর্বক ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ হতে আসন ও মেয়াদ বৃদ্ধিসহ ০৩ বছর  ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্স অনুমোদন করা হলো।

অনুমোদনের শর্তে বলা হয়, কলেজগুলোকে নীতিমালার সকল বিধি-বিধান যথাযথভাবে মেনে চলতে হবে। দেশের দরিদ্র, মেধাবী ও যোগ্যতাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের জন্য সংরক্ষিত ৫ ভাগ আসন নিশ্চিত করতে হবে। বরাদ্দকৃত আসনের ২০ ভাগ বেশি পুরুষ শিক্ষার্থী ভর্তি করা যাবে না। সাতটি ল্যাব ও লাইব্রেরী নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী অনুপাতে শিক্ষক নিশ্চিত করতে হবে।

এছাড়াও শর্তগুলো পালন করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ের নার্সিং শিক্ষা শাখায় এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে প্রেরণ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা এ আদেশের অনুলিপি নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও স্বাস্থ্য সচিবের একান্ত সচিব, জেলা সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

► বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক