সৌদি আরবে প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ প্রতিরোধে সৌদি আরবে আরোপ করা প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (২ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহের সাময়িক নিষেধাজ্ঞার পর আকাশ, ভূমি ও সমুদ্রপথে সৌদি আরবে প্রবেশ রোববার থেকে চালু হচ্ছে। তবে করোনার নতুন ধরনের সংক্রমণ রুখতে বেশকিছু শর্ত জুড়ে দিয়ে ভ্রমণ নিষেধজ্ঞা তুলে নেয়া হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যসহ যেসব দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়েছে। সেসব দেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকছে। সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে তাদের অন্তত ১৪ দিন অন্য দেশে থাকতে হবে।
প্রসঙ্গত, যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তের পর ২০ ডিসেম্বর থেকে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে সৌদি সরকার। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৬২ হাজার ৯৭৯ জন এবং ছয় হাজার ২৩৯ জন মানুষ মারা গেছেন।
-
২৮ ফেব্রুয়ারী, ২০২৬
-
১৪ জানুয়ারী, ২০২৫
-
০৪ ফেব্রুয়ারী, ২০২৪
-
১৮ নভেম্বর, ২০২৩
-
২৭ জুলাই, ২০২৩
-
১৩ জুলাই, ২০২৩
-
১১ জুলাই, ২০২৩
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী