নাইজেরিয়ায় করোনার আরও একটি ধরন শনাক্ত
মেডিভয়েস ডেস্ক: যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার পর এবার নাইজেরিয়ায় করোনাভাইরাসের আরও একটি নতুন ধরনের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (আফ্রিকা সিডিসি)।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, নাইজেরিয়ায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরনটি খুবই সংক্রামক। সে কারণে আফ্রিকা মহাদেশের দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে শুরু করে সীমান্ত বন্ধ করে দেওয়ার মতো বিষয়গুলো নিয়েও এখন ভাবা হচ্ছে।
আফ্রিকা সিডিসির প্রধান জন এনকেনগসাং বলেছেন, নাইজেরিয়ায় শনাক্ত হওয়া নতুন ধরনটি যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার চেয়ে ভিন্ন ধরনের। ভাইরাসটি সম্পর্কে পুরোপুরি জানতে আরও কিছু সময় লাগবে। নতুন ধরনটি নিয়ে এখনও গবেষণা ও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, দুই বা তিনটি জেনেটিক সিকুয়েন্স বিশ্লেষণ করে নতুন এই ধরন পাওয়া গেছে। এরপরই চলতি সপ্তাহে জরুরি বৈঠক করে আফ্রিকা সিডিসি।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৯৪ লাখ ৬৯ হাজার ৭০৯ মানুষ। মৃতের সংখ্যা ১৭ লাখ ৪৪ হাজার ১০৫জন। তবে নাইজেরিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৯৬৩ জন এবং এক হাজার ২৪২ মারা গেছেন। আর এদের মধ্যে ৬৯ হাজার ৬৫১ জন মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, ঝুলছে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া

বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ