করোনায় ডা. আনোয়ারুল করিমের মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ডা. আনোয়ারুল করিম বাবুল।
আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।
৬১ বছর বয়সী এ শিশুরোগ বিশেষজ্ঞের মৃত্যুতে শোক জানিয়েছে এসএসএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
সংগঠনের আহ্বায়ক ডা. মো. জামাল উদ্দিন খলিফা এবং সদস্য সচিব ডা. মো. বেলায়েত হোসেন খান স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়েছে, ‘আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতবাসী করুন, এই দোয়া-প্রার্থনা করছি। এবং তাঁর শোকাভিভূত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
এ ছাড়াও শোক জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর), বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনসহ পেশাজীবী সংগঠনগুলো।
ডা. আনোয়ারুল করিম বাবুলের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬