অধ্যাপক হলেন ডা. নুজহাত চৌধুরী
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চক্ষুবিজ্ঞান বিভাগের অধ্যাপক (ভিট্রিও-রেটিনা) পদে পদোন্নতি পেলেন ডা. নুজহাত চৌধুরী।
রোববার (১৩ ডিসেম্বর) তিনি পদোন্নতির চিঠি হতে পান। এর আগে ডা. নুজহাত চৌধুরী একই বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
স্বাধীনতার মাসে এমন অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
মেডিভয়েসের পাঠকদের জন্য ডা. নুজহাত চৌধুরীর লেখাটি হুবহু তুলে ধরা হলো-
‘শহীদ বুদ্ধিজীবী দিবসের ঠিক আগের দিন আজ হাতে পেলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষুবিজ্ঞান বিভাগের অধ্যাপক (ভিট্রিও-রেটিনা) পদে পদোন্নতির চিঠি। আলহামদুলিল্লাহ্। আমার জীবনের সব আনন্দের ভিতরে মিশে থাকে কান্নার একটি অশ্রুধারা। বাবা, তোমার ৪৯তম মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে এ আমার সারা জীবনের অর্জনের শ্রদ্ধাঞ্জলি।’
অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) লিভার বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সহধর্মিনী।