১৩ ডিসেম্বর, ২০২০ ০১:৩০ পিএম

করোনায় পেছাতে পারে বইমেলার তারিখ

করোনায় পেছাতে পারে বইমেলার তারিখ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বিবেচনায় অমর একুশে বইমেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অনেকে ভার্চুয়ালি বইমেল আয়োজনের কথা বললেও করোনা স্বাস্থ্যবিধি মেনে চিরায়ত নিয়মেই বইমেলা আয়োজন করা হবে বলে জানিয়েছে আয়োজক সংশ্লিষ্টরা।

আজ রোববার (১৩ ডিসেম্বর) সকালে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ও মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদের সঙ্গে প্রকাশক সমিতির নেতাদের আলোচনা শেষে জ্ঞান এবং সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহম্মেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনা করেই বইমেলা ভার্চুয়ালি নয়, চিরায়ত নিয়মেই হবে। তবে উদ্ভূত পরিস্থিতির আলোকে বইমেলার শুরুর তারিখ পরিবর্তন হতে পারে।’

স্বাস্থ্যবিধি মেনে মেলা অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি আরও বলেন, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে কীভাবে বইমেলা অনুষ্ঠিত হবে তার একটি দিক-নির্দেশনামূলক প্রস্তাব বাংলা একাডেমির কাছে জমা দেবেন তারা। জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতি সকলে স্বাস্থ্যবিধি মেনে বইমেলা আয়োজনে ইচ্ছা প্রকাশ করেছে। 

প্রসঙ্গত, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে বাংলা একাডেমি অমর একুশে বইমেলা আয়োজন করে আসছে। প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হয়। এ বছর বইমেলার স্টল বরাদ্দের শেষ সময় ছিলো ৭ ডিসেম্বর। তবে এই সময়ের মধ্যে বাংলা একাডেমির কাছে মাত্র ৮৬টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক