০৬ ডিসেম্বর, ২০২০ ০৮:০৯ পিএম

শাহ মাখদুম মেডিকেলের ২০৬ শিক্ষার্থীর মাইগ্রেশনে মন্ত্রণালয়ের অনুমোদন 

শাহ মাখদুম মেডিকেলের ২০৬ শিক্ষার্থীর মাইগ্রেশনে মন্ত্রণালয়ের অনুমোদন 

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহীতে বেসরকারি শাহ মাখদুম মেডিকেল কলেজে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষাবর্ষের ২০৬ শিক্ষার্থীর মাইগ্রেশনের বিষয়ে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ রোববার (৬ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এ কথা বলা হয়েছে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব বদরুন নাহার স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়েছে, ‘গত ২৫ নভেম্বর মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুসারে বেসরকারি শাহ মাখদুম মেডিকেল কলেজ, রাজশাহীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাইগ্রেশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত দুই নভেম্বর স্মারকের মাধ্যমে পত্র দেওয়া হয়। উক্ত পত্রের ধারাবাহিকতায় শাহ মখদুম মেডিকেল কলেজের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ০৫ জন, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ১৮ জন, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ৫০ জন, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ২৩ জন, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ৪৯ জন, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ১৪ এবং ২০১৯-২০২০ শিক্ষাবষের ৪৭ জন সর্বমোট ২০৬ জন শিক্ষার্থীর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজে মাইগ্রেশনের বিষয়ে নির্দেশক্রমে মন্ত্রণালয়ের অনুমোদন প্রদান করা হলো।’

একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণপূর্বক মন্ত্রণালয়কে অবহিত করারও অনুরোধ জানানো হয় চিঠিতে।

এতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালকের (চিকিৎসা শিক্ষা) দৃষ্টি আকর্ষণের পাশাপাশি এর অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিএমএন্ডডিসির রেজিস্ট্রার, স্বাস্থ্য সচিবের একান্ত সচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

►চিঠিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত