০৮ নভেম্বর, ২০২০ ০৮:২৪ পিএম

ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক পড়া বাধ্যতামূলক

ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক পড়া বাধ্যতামূলক

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবেলা ও করোনার নতুন সংক্রমন রোধে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে সরকার।

আজ রোববার (৮ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয় ইদানিং গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, সারাদেশে বিশেষ করে মসজিদ, মন্দির, গির্জাসহ অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহারে শৈথিল্য পরিলক্ষিত হচ্ছে। সম্ভাব্য দ্বিতীয় ঢেউয়ে করোনার সংক্রমণ পরিস্থিতিতে ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে মাস্ক পরা নিশ্চিত করার জন্য সরকারি নির্দেশনা রয়েছে।

নির্দেশনায় বলা হয়, সকল মসজিদে মুসল্লির মাস্ক পরা নিশ্চিত করতে হবে। আবশ্যিকভাবে মাস্ক পরে প্রবেশের জন্য প্রতি ওয়াক্ত নামাজের আগে মসজিদের মাইকে প্রচারণা চালাতে হবে। পাশাপাশি মসজিদ কমিটিকে মসজিদের ফটকে নির্দেশনা যুক্ত ব্যানার প্রদর্শন নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ অন্য ধর্মের অনুসারীরা বাধ্যতামূলকভাবে মাস্ক পরে উপাসনালয়ে প্রবেশ করবেন। মাস্ক পরে উপাসনালয়ে প্রবেশের জন্য প্রধান ফটকে ব্যানার প্রদর্শন সংশ্লিষ্ট উপাসনালয় কমিটিকে নিশ্চিত করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ লক্ষ্যে ‘নো মাস্ক নো সার্ভিস’ বিষয়ে সর্বসাধারণকে বিশেষভাবে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালাতে হবে। স্লোগানটি সব উন্মুক্ত স্থান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পোস্টার বা ডিজিটাল প্রদর্শনীর ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এসব বিষয়ে স্থানীয় প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদ ও উপাসনালয়ের পরিচালনা কমিটিকে বিশেষ নজর রাখার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক