করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যে বিনিয়োগে জোর দিতে হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মেডিভয়েস ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগের ওপর জোর দিতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সোমবার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, চিকিৎসা ও বিজ্ঞানের চেয়ে অনেক বেশি কিছু হল জনস্বাস্থ্য। আমরা যদি স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ করি, তবে অনেক কিছু আশা করতে পারি। আমরা এ করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে পারি ও আমাদের সময় অন্য চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে এগিয়ে যেতে পারি।
টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, স্বাস্থ্য ব্যবস্থা ও বৈশ্বিক প্রস্তুতি শুধু ভবিষ্যতের বিনিয়োগের জন্য নয়, আজকের দিনে করোনা পরিস্থিতি তৈরি স্বাস্থ্য সংকটে আমাদের সাড়া দানের ভিত্তি।
ভিডিও কনফারেন্সে ডব্লিউএইচও প্রধান বলেন, সপ্তাহের ছুটির দিনগুলোতে ইউরোপ ও উত্তর আমেরিকার কয়েকটি দেশে করোনা আক্রান্তের ঘটনা বেড়েছে। তিনি আরও বলেন, খুব বেশি দেরি হয়নি, সুযোগগুলোকে কাজে লাগান। বিশ্ব নেতাদের পদক্ষেপ নেয়ার জন্য এখন আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। জনগণকে নিয়ে সবার একই উদ্দেশ্যে কাজ করতে হবে।
সূত্র: বিবিসি, এএফপি, এপি
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা