শীতে লকডাউনের কথা ভাবছে না সরকার
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ইংল্যান্ড, ফ্রান্সসহ বিশ্বের অনেক দেশে নতুন করে লকডাউন দেওয়া হয়েছে। তবে শীত মৌসুমে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হলেও বাংলাদেশে আপাতত লকডাউন দেওয়ার চিন্তা করছে না সরকার।
আজ সোমবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আজকেও কভিডের সেকেন্ড ওয়েভ নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অবস্থা খুবই খারাপ। বেশির ভাগ দেশ লকডাউনে গেছে। গতকালও ফ্রান্স লকডাউন দিয়েছে। ফ্রান্সে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে, কেউ অনুমতি ছাড়া বাসা থেকে বের হতে পারবে না। আগে পারমিশন নিতে হবে, তাও অনুমতি পাবে এক ঘণ্টার জন্য।’
লকডাউনের বিষয়ে সরকারের মনোভাবের বিষয়ে সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন যে আমরা যেভাবে আছি সেটা কমফরটেবল, কিন্তু এতে সন্তুষ্টির কোনো কারণ নেই। সবাইকে কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে ‘নো মাস্ক নো সার্ভিস’- এটাকে ব্যাপকভাবে বাস্তবায়ন করতে হবে। সামাজিক আন্দোলন, ক্যাম্পেইন বা লিগ্যাল- যেভাবেই হোক এটাকে এনশিওর করতে হবে। কোনোভাবেই মাস্ক ছাড়া যাতে কেউ কোথাও না আসে। এটা অলরেডি সব জায়গায় বলে দিয়েছি। এর মধ্যে সব সচিব, ডিপার্টমেন্ট, নন-গভর্নমেন্ট সবাইকে ম্যাসিভলি বলে দিয়েছি। সে জন্য গণমাধ্যমকে সবচেয়ে বেশি উদ্যোগ নিতে হবে।’
মাস্কের ব্যবহার নিশ্চিতের নেয়া প্রদক্ষেপের বিষয়ে বলেন, এটা আমরা এনশিওর করে দিচ্ছি। কোনোভাবেই মাস্ক ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠোনে যেন সার্ভিস না পাওয়া যায়। আমরা সব অফিসে সেই নির্দেশনা পাঠিয়ে দিয়েছি। যেকোনো পাবলিক প্লেসেই মাস্কের বিষয়ে এই কঠোর নির্দেশনা থাকবে। গতকাল মসজিদেও এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় সব অফিসে বাধ্যতামূলক মাস্ক পড়ার নির্দেশনা পাঠানো হয়েছে। এক্ষেত্রে মানুষকে বোঝাতে হবে, টায়ার্ড হওয়ার উপায় নেই বলেও মন্তব্য করেছেন খন্দকার আনোয়ারুল ইসলাম।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪