করোনায় ডা. সেলিম আহমেদের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা ডা. সেলিম আহমেদ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশ মোট ১০০ জন চিকিৎসক ও দুইজন ডেন্টান চিকিৎস মৃতুবরণ করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
ডা. মো. সেলিম আহমেদ ঢাকা মেডিকেল কলেজের কে-২৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য ছিলেন। এ ছাড়াও তিনি সংগঠনটির কার্যকরী পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁরা ডা. সেলিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
বীর মুক্তিযোদ্ধা ডা. সেলিম আহমেদের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬