এফসিপিএস ২য় পর্ব অফথালমোলজির মক টেস্ট ২৯ অক্টোবর
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জনসে্র (বিসিপিএস) এফসিপিএস (অফথালমোলজি) ২য় পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য মক টেস্ট আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইস্যু করা বিসিপিএসের এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক ডা. আবুল বাসার মোহম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত নোটিসে বলা হয়, বিসিপিএসের অধীনে এফসিপিএস ২য় পর্ব অফথালমোলজি বিষয়ে অনলাইন মক টেস্ট ২৯ অক্টোবর প্রতিষ্ঠানটির মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আগে আসলে আগে রেজিস্ট্রেশন ভিত্তিতে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত মাত্র ১০০ জনকে উক্ত কোর্সে রেজিস্ট্রেশন করা হবে।
পরীক্ষার রেজিস্ট্রেশন ফি সম্পর্কে বলা হয়, অনলাইন মক পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য বিসিপিএস সচিবের অনুকূলে এক হাজার টাকা পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট অথবা সরাসরি ব্যাংকে অর্থ জমা দিতে বলা হয়েছে। সরাসরি ব্যাংকে টাকা জমা দিতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের একাউন্ট নম্বর 0781301000000256 অথবা ঢাকা ব্যাংক লিমিটেডের একাউন্ট নম্বর 0207150000000887 তে জমা দিতে বলা হয়েছে।
এছাড়া অর্থ জমাদানের রশিদসহ কলেজের হিসাব বিভাগের ব্লক-সিতে (২য় তলা) রেজিস্ট্রেশন করা যাবে বলেও নোটিসে উল্লেখ করা হয়।
-
০৭ জুন, ২০২৬
-
০৪ জুন, ২০২৬
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’