১২ অক্টোবর, ২০২০ ১২:২৮ পিএম

সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র আতিক

সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র আতিক
মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এবং তাঁর স্ত্রী শায়লা শগুফতা ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার (১২ অক্টোবর) ডিএনসিসির জনসংযোগ বিভাগের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মেয়র আতিকুল ইসলাম  ও তাঁর স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলামের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। অসুস্থ বোধ করায় গতকাল রোববার সকালে কোভিড টেস্টের জন্য তাঁরা নমুনা দেন এবং রাতে টেস্টের ফল পাওয়া যায়।

মেয়রের এপিএস-২ রিশাদ মোর্শেদও করোনায় আক্রান্ত হয়েছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকলের রোগমুক্তির জন্য তাঁরা নগরবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

গত ১৩ মে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেন আতিকুল ইসলাম। তিনি গত ১ ফেব্রুয়ারি সিটি করপোরেশনের নির্বাচনে ডিএনসিসির মেয়র পদে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক