‘করোনামুক্ত’ ট্রাম্প সোমবার অংশ নেবেন নির্বাচনী সমাবেশে
মেডিভয়েস ডেস্ক: করোনায় আক্রান্ত হওয়ার ১০ দিনের মাথায় নিজেকে করোনামুক্ত হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১১ অক্টোবর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার দেহে ইমিউনিটি তৈরি হয়েছে। তার দেহে এখন আর কোভিড-১৯ নেই।
করোনা থেকে মুক্তি পেতে তাঁকে সর্বোচ্চমানের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে দাবি করে তিনি বলেন, এখন তার অবস্থা ভালো। কোনো সমস্যা নেই।
সাক্ষাৎকারে চীনের ভয়ঙ্কর ভাইরাসকে জয় করেছেন বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীর থেকে আর করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক শান পি কোনলি। তবে ট্রাম্প করোনা নেগেটিভ হয়েছেন; এমন কোনো তথ্য তিনি দেননি।
স্থানীয় সময় শনিবার রাতে ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে বিবৃতি দিতে গিয়ে চিকিৎসক শান পি কোনলি বলেন, প্রেসিডেন্টের এ মুহূর্তে আর আইসোলেশনে থাকার দরকার নেই।
এদিকে করোনায় আক্রান্ত হওয়ার পর এক সপ্তাহেরও বেশি সময় ধরে নির্বাচনী প্রচার থেকে দূরে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই প্রচারে অংশ নিতে মুখিয়ে আছেন তিনি। সোমবার ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন