দেশে আরও ১২০৩ করোনা রোগী শনাক্ত
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেলেন মোট ৫ হাজার ৫০০ জন। আজ শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই সময়ে দেশে নতুন করে ১ হাজার ২০৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৩ জন রোগী এবং মোট সুস্থ ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ২০৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ৩ লাখ ৭৭ হাজার ৭৩।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৮ শতাংশ।
এই সময়ে মারা যাওয়া ২৩ জন রোগীর মধ্যে ১৫ জন পুরুষ ও ৮ জন নারী। এ নিয়ে দেশে মোট ৫ হাজার ৫০০ জন কোভিড রোগীর মৃত্যু হলো।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৩ জন এবং মোট সুস্থ ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ২৭ শতাংশ ও মৃত্যু হার ১ দশমিক ৪৬ শতাংশ।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশ থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪