০৭ অক্টোবর, ২০২০ ০৭:৫৭ পিএম
বিএমএর তীব্র নিন্দা ও প্রতিবাদ

চট্টগ্রামে চিকিৎসকের ওপর হামলা ও অপহরণ চেষ্টা

চট্টগ্রামে চিকিৎসকের ওপর হামলা ও অপহরণ চেষ্টা

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামের ল্যানসেট হাসপাতালের চিকিৎসক শাখাওয়াত হোসেন স্বাধীনের ওপর সন্ত্রাসী হামলা ও অপহরণ চেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা। 

আজ বুধবার (৭ অক্টোবর) স্থানীয় বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান এবং সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

সংগঠনের প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. প্রণয় কুমার দত্তের পাঠানো এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ ও  ৫ অক্টোবর ল্যানসেট হাসপাতালে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান নেতৃবৃন্দ। 

এতে আরও বলা হয়েছে, সম্প্রতি বিশৃঙ্খল আচরণের কারণে রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাময়িক বরখাস্ত হওয়া কর্মী রুবেল গত ৪ অক্টোবর হাসপাতালে এসে সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। এর প্রতিবাদ করায় আবাসিক চিকিৎসক শাখাওয়াত হোসেন স্বাধীনের সাথে দুর্ব্যবহার করে সে। এর পর বিকেল ৫টার দিকে কিছু মাস্তান নিয়ে ল্যানসেট হাসপাতালে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করে রুবেল। এ সময় ডা. শাখাওয়াতকে অপহরণ করার চেষ্টা করে।

এ ঘটনায় ডা. শাখাওয়াত গত ৫ অক্টোবর সকালে নগরীর পাচলাইশ থানায় এক এজাহার দায়ের করেন। এতে ক্ষীপ্ত হয়ে ‘সন্ত্রাসী’ রুবেল ওই দিন বিকেলে পুলিশের উপস্থিতিতে পুনরায় হাসপাতালে এসে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালায়।

বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিএমএ শাখার নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং অনতিবিলম্বে দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত