০৭ অক্টোবর, ২০২০ ০৬:৫৩ পিএম

বিএসএমএমইউর সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

বিএসএমএমইউর সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা আগামী ১৬ অক্টোবর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিএসএমএমইউর রেজিস্টার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৫ জানুয়ারির স্মারক নং বিএসএমএমইউ/২০২০/৯৩৬ মোতাবেক প্রকাশিত নিয়াগো বিজ্ঞপ্তি এবং ২৪ আগস্টের স্মারক নং বিএসএমএমইউ/২০২০/৭৭৪৬ মোতাবেক প্রকাশিত পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স পদে লিখিত পরীক্ষা আগামী ১৬ অক্টোবর উল্লেখিত কেন্দ্রসমূহে সকাল ৯.০০ ঘটিকা থেকে শুরু হবে।

পরীক্ষার কেন্দ্রগুলো হল, রাজধানীর আজিমপুরের ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ধানমন্ডির সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজ, তেজগাঁওয়ের সরকারী বিজ্ঞান কলেজ, তেজগাঁও সরকারী উচ্চ বিদ্যালয় এবং ইন্দিরা রোডের তেজগাঁও কলেজ।

এতে আরও বলা হয়, পরীক্ষার্থীদের প্রবেশপত্রসহ সকাল সাড়ে ৮টার মধ্যে স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। এছাড়া কেন্দ্রসমূহের কক্ষ ভিত্তিক আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.bsmmu.edu.bd পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ সময় করোনা পরিস্থিতি বিবেচনায় সকল স্বাস্থবিধি মেনে মুখে মাস্ক ব্যবহার ও সামাজিক দুরত্ব বজায় রেখে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন
 

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক