অধ্যাপক হলেন চার চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের চার চিকিৎসককে অধ্যাপক পদে পাদায়ন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ০৮/০৯/২০২০ তারিখের ৬১০ ও ৬১১ নং স্মারকে অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যোগদান করেছেন। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণের যোগদানপত্র, তাদের যোগাদানের তারিখ হতে গ্রহণ করা হলো এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।
পদায়ন পাওয়া চিকিৎসকরা হলেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নেফ্রোলজির সহযোগী অধ্যাপক ডা. মো. মাসুদ ইকবাল ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজ নেফ্রোলজির সহযোগী অধ্যাপক ডা. কাজী শাহনূর আলম, ঢাকা মেডিকেল কলেজের নেফ্রোলজির সহযোগী অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও কারিকুলাম ডেভেলপমেন্ট এন্ড ইভালুয়েশন সেন্টার ফর মেডিকেল এডুকেশন চলমান দায়িত্বে অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির।
তাদের প্রত্যেককে অধ্যাপক পদে পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে ডা. মো. মাসুদকে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজিতে বদলি করা হয়েছে। এছাড়া বাকিদের নিজ নিজ কর্মস্থলেই অধ্যাপক পদে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে জারি করা এ আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সেবা বিভাগের যুগ্নসচিব, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের একান্ত সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস পরিচালক, সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষসহ এ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের প্রেরণ করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
-
৩০ সেপ্টেম্বর, ২০২০
-
২৮ সেপ্টেম্বর, ২০২০