০৪ অক্টোবর, ২০২০ ১০:৩৩ এএম

শ্রেষ্ঠ ৩ চিকিৎসক-কর্মকর্তাকে পুরস্কৃতের ঘোষণা

শ্রেষ্ঠ ৩ চিকিৎসক-কর্মকর্তাকে পুরস্কৃতের ঘোষণা

মেডিভয়েস রিপোর্ট: উত্তম কাজের মূল্যায়নস্বরূপ প্রতিটি বিভাগের ৩ চিকিৎসক-স্বাস্থ্য কর্মকর্তাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তারা হলেন- শ্রেষ্ঠ মেডিকেল অফিসার, শ্রেষ্ঠ ইউএইচঅ্যান্ডএফপিও এবং শ্রেষ্ঠ সিভিল সার্জন। অধিদপ্তরের বিভাগীয় পরিচালকরা তাদের বিভাগ থেকে এই তিন চিকিৎসক-কর্মকর্তাকে মনোনয়ন দেবেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, স্বাস্থ্য বিভাগে মাঠপর্যায়ে কর্মরত চিকিৎসকরা নিজের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা এবং নৈপূণ্যের সঙ্গে পালন করে আসছেন। তাদের মধ্যে অনেক চিকিৎসক স্বাস্থ্য বিভাগের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নিজের উদ্ভোবনী শক্তিকে কাজে লাগিয়ে চিকিৎসা সেবায় প্রভূত উন্নতি সাধন করেছেন। তাদের এই সমস্ত কাজের যথাযথ মূল্যায়ন করা উচিত। তাই এসব চিকিৎসকের ভালো কাজে উদ্বুদ্ধকরণ এবং মূল্যায়নস্বরূপ স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

চিঠিতে এই সিদ্ধান্ত বাস্তবায়নে নিজ আওতাধীন বিভাগের এমন একজন শ্রেষ্ঠ মেডিকেল অফিসার, একজন শ্রেষ্ঠ ইউএইচঅ্যান্ডএফপিও এবং একজন শ্রেষ্ঠ সিভিল সার্জন নির্বাচন মনোনেয়নপূর্বক তাদের নামের তালিকা আগামী সাত কর্মদিবসের মধ্যে পরিচালক প্রশাসনের দফতরে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয় পরিচালকদের।

  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত